• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণপিটুনিতে চার ডাকাত নিহত

গণপিটুনিফরিদপুর : ফরিদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামে মমিন খাঁর বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী চারদিক থেকে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চার ডাকাত নিহত হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ