• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হলিউডে জ্যাকুলিনের চমক

timthumb.phpবিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করার পর থেকেই যেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ওপর ভাগ্যদেবী ভর করেছেন। ছবি ও বিজ্ঞাপনে একের পর এক সফলতা তিনি পাচ্ছেন। সম্প্রতি একটি জরিপে কাটরিনা কাইফের জনপ্রিয়তাকেও ছাপিয়ে গেছেন জ্যাকুলিন। তবে নতুন খবর হচ্ছে এরই মধ্যে একটি হলিউড ছবিতে কাজ শেষ করেছেন জ্যাকুলিন। এটি একটি ভৌতিক ছবি। পরিচালনা করছেন জেমস সিম্পসন। এ ছবির কাজ শেষে এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এখানে সারাফ ফোর্ডিং নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকুলিনকে। এটিই হলো ছবির প্রধান চরিত্র। তাই ছবিটি জ্যাকুলিনের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে। তবে চমকের বিষয় হলো এ ছবির একটি দৃশ্যে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর বিষয়টি সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি বৃটিশ সংবাদ মাধ্যমে, যার মাধ্যমে দারণভাবে আলোচনায় চলে এসেছেন জ্যাকুলিন। এ ছবির গল্পে দেখা যাবে জ্যাকুলিন তার বান্ধবীসহ ছুটিতে ঘুরতে বের হন একটি সুন্দর লেকে। সেখানে অনেক মজা করতে থাকেন তারা। তবে হঠাৎ করেই কিছু অনাকাঙ্ক্ষিত ও ভয়ানক ঘটনা ঘটতে থাকে তাদের সঙ্গে। এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনী। এ ছবিটি আগামী বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, এটি আমার প্রথম হলিউড ছবি। তাই ছবিটি নিয়ে আমি অনেক সিরিয়াস ছিলাম। অবশেষে এর কাজ সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ভৌতিক এ ছবিটি করতে গিয়ে মাঝেমধ্যে সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ছবিতে বেশ কিছু চমকও থাকছে দর্শকদের জন্য। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ