• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিতর্কে দীপিকা-প্রিয়াঙ্কার ‘পিঙ্গা’ (ভিডিও)

pinga1447655248বিনোদন ডেস্ক : এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা বাজিরাও মাস্তানি। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় বাজিরাও চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। অন্যদিকে মাস্তানি চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং কাশিবাই চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

১৫ নভেম্বর ইউটিউবে ফাঁস হয়ে যায় সিনেমাটির আলোচিত ‘পিঙ্গা’ গানটি। দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে এই গানে একসঙ্গে নাচতে দেখা গেছে। ট্র্যাডিশনাল মারাঠি পোশাকে রূপে-নাচে একে অপরকে টেক্কা দিয়েছেন তারা।

তবে সমালোচকদের মতে, দেবদাস সিনেমার ‘ডোলা রে ডোলা’ গানের ঐশ্বরিয়া-মাধুরীকে নাকি কপি করা হয়েছে এই গানে। বেশ কয়েক জায়গায় রয়েছে একই স্টেপ। দেবদাস সিনেমাটির পরিচালনায়ও ছিলেন সঞ্জয় লীলা বানসালি।

দেবদাস সিনেমায় কাহিনির কাঠামো ভেঙে দিয়েই একসঙ্গে নেচেছিল পার্বতী-চন্দ্রমুখী। মাধুরী-ঐশ্বরিয়ার মতো দুই নায়িকাকে এক সিনেমায় নাচের ফ্রেমে না এনে পারেননি পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ১৩ বছর পর আবার একই জিনিস করলেন তিনি। তবে কমতি থেকে গেছে। পুরোনো ফ্রেম থেকে বেরিয়ে আসতে পারেননি পরিচালক। তাই কাশিবাই-মাস্তানির নাচে ছাপ মিলল পার্বতী-চন্দ্রমুখীর।

আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে বাজিরাও মাস্তানি সিনেমাটি। পিঙ্গা গানটি ইউটিউব থেকে আপাতত সরিয়ে ফেলা হয়েছে।

তবে পিঙ্গা গানটি http://erosnow.com/#!/music/watch/1038704/bajirao-mastani/6611827/exclusive—pinga লিংক থেকে গানটি দেখে নিতে পারেন।

দেবদাস সিনেমার ডোলা রে ডোলা

https://youtu.be/Jbn39j-xa-k

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ