• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেঁচে থাকা জঙ্গির ছবি প্রকাশ করল বেলজিয়াম

45157-salah16-11-151447647393আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার সঙ্গে জড়িত অন্যতম মাস্টার মাইন্ড আবদেস্লাম সালাহর ছবি প্রকাশ করল বেলজিয়াম। মনে করা হচ্ছে, যে কজন জঙ্গি এখনো জীবিত, তাদের মধ্যে সবচেয়ে ভয়ংকর জঙ্গি সে-ই। বিশ্বজুড়েই গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। খবর জিনিউজের।

খবরে বলা হয়, সালাহরা তিন ভাই-ই প্যারিসের এই বর্বরতম হামলার সঙ্গে জড়িত। আবদেস্লাম সালাহর বয়স ২৬ বছর। ফ্রান্স জানিয়েছে, এই সালাহ অত্যন্ত ভয়ংকর। তাই তাকে খুঁজে পেতে এখন হন্যে হয়ে খোঁজ শুরু হয়েছে। সালাহর ভাই ইব্রাহিম ইতিমধ্যে মারা গেছে বাতাক্লঁ কনসার্ট হলে। তার আর এক ভাই মোহাম্মদও মারা গেছে।

অনুমান করা হচ্ছে, মোট আটজন জঙ্গি এই হামলায় জড়িয়ে ছিল। এদের মধ্যে সাতজন বন্দুকবাজ আত্মঘাতী বেল্ট পরে ছিল। এবং তারা প্রত্যেকেই হামলার দিন মারা গেছে। সালাহই সম্ভবত অষ্টম জঙ্গি। আপাতত বেলজিয়াম এবং ফ্রান্স তো বটেই, ইউরোপের অন্য দেশগুলোও হন্যে হয়ে খুঁজছে সালাহকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ