• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমির আটক

Copy-of-Nilphamari-Pic-1-17.11.2015-280x300ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমির ও ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারকে (৫২) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসায় চলতি জেডিসি পরীার কেন্দ্রের সচিবের দায়িত্ব পালনকালে তাকে ওই মাদ্রাসা কেন্দ্র থেকে থানা পুলিশ আটক করেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়। তিনি উপজেলার দনি তিতপাড়া গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা জামায়াতের আমিরকে ডিমলার ঠুটারডাঙ্গা বাজার থেকে ১৫১ ধারায় আটক করা হয়। তাকে আটকের পরপরেই নীলফামারী আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরন করা হবে।
এ প্রসঙ্গে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম বলেন, ডিমলা নিজ পাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার জেডিসি পরীা কেন্দ্রের সচিব আব্দুর সাত্তার গ্রেফতার হওয়ার অন্য এক শিক্ষককে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর সাত্তারের বিরুদ্ধে যে সব রাজনৈতিক মামলা ছিল, তার প্রত্যেকটিতে তিনি আদালত থেকে জামিনে রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে কোন নতুন মামলা না থাকলেও ডিমলা নিজপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্রের সচিব’র দায়িত্ব পালন কালে তাকে(আব্দুর সাত্তার) পুলিশ গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ