সিসি নিউজ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়- এবছর প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পাঁচটি ইউনিটে ৮২৫টি আসনের বিপরীতে মোট ২২৯২০টি আবেদনপত্র জমা পড়ে। ফলে প্রতিটি আসনে বিপরীতে ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে এই ভর্তি যুদ্ধে। আগামী ২২ নভেম্বর ঘ-ইউনিটে ভর্তি পরীক্ষা মাধ্যমে শুরু হবে এবছরের ভর্তি যুদ্ধ।
ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এই ঠিকানায়।