• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডা. পিয়েরো পিচমকে ঢাকায় প্রেরণ।। জামায়াত সেক্রেটারী ভুট্টু আটক

Dr. Piaro pichom Picমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত ইতালিয়ান নাগরিক ক্যাথলিক চার্জের ফাদার ডা. পিয়েরো পিচম পারলাড়ীকে (৫০) উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। বিকেল ৪টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাইকেলযোগে তার কর্মস্থল দিনাজপুর স্যানভিন সেন্ট হাসপাতালে (মিশন হাসপাতাল) যাওযার পথে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ৩ দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনার পর দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনার পর দিনাজপুরে র‌্যাব, পলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সকাল আনুমাকি সাড়ে ৭টার দিকে পিয়েরো পিচম পারলাড়ী সাইকেল চালিয়ে বিআরটিসি বাস ডিপোর কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার গলার পিছন থেকে একটি গুলি সামান্য ভেদ করে বের হয়ে যায়।
পিয়েরো পিচম দিনাজপুর মিশন হাসপাতালের একজন পুরোহিত ও ডাক্তার। তিনি দিনাজপুর সরকারী কলেজের নিকট সুইহারী মিশনের নভারা টেকনিক্যাল সেন্টার (এনটিসি) চত্বরের একটি ভবনে থাকতেন। তিনি অপর এক সহকর্মীসহ নিত্যদিনের মতো সাইকেল চালিয়ে মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ৩ দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গত ৩০ বছর ধরে তিনি দিনাজপুরে বসবাস করছেন বলে জানান চার্জের পুরোহিত।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি রায় জানান, ডা. পিয়েরো’র গলার পিছন থেকে একটি গুলি সামান্য ভেদ করে রেবিয়ে যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. জিল্লুর রহমান জানান, ডা. পিয়েরোকে আপাতত আশঙ্কামুক্ত না আশঙ্কাযুক্ত ৪৮ ঘন্টা অতিবাহিত না হলে কিছু বলা যাবে না। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন বিদেশী নাগরিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হামলা করে। একটি মোটরসাইকেলে দুইজন আর একটি ঠিক ক’জন ছিল তা জানা যায়নি। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনার পর জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, দিনাজপুরে ৫১৫ বিদেশী নাগরিক বসবাস করে। সম্প্রতি ঢাকা ও রংপুরে ২ বিদেশী নাগরিক হত্যা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় অবস্থানরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, মধ্যপাড়া কঠিন শিলাখনিসহ, জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত ৫১৫ বিদেশী নাগরিক রয়েছে। এর মধ্যে হাজি মোহাম্ম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাইজেরিয়া, ত্রিবুদী, সোমালিয়া, নেপাল ও আফ্রিকার ১২০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ