• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে বিজিবি মোতায়েন

125651_1ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সীমান্ত বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এসএমএসে মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে কৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

পরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিবারে হরতালের আগে বিজিবি মোতায়েন করা হয়। এবারো তাই করা হচ্ছে। তবে এবার কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবারের হরতালে নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বাড়তি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল কর্মসূচির ডাক দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ