কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কণ্যাদায়গ্রস্ত এক মাতার পাশে দাঁড়ালেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। তিনি ১৮ নভেম্বর উপজেলা পরিষদে অসহায় মাতা খোতেজা বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউপির চেয়ারম্যান এ.কে.এম ফারুক শাহ।