• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিপিএলের উদ্বোধন

timthumb.phpসিসি নিউজ: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার রাত ৮টায় বিপিএল থ্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ছিলেন বিপিএলের ছয় দলের পাঁচ আইকন ক্রিকেটার। রংপুর রাইডার্সের সাকিব আল হাসানের পরিবর্তে উপস্থিত ছিলেন সৌম্য সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিপিএল উদ্বোধন করে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে গেছে। এই যাত্রা আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা থাকল।’

বিসিবি সভাপতি নিজের বক্তৃতায় বলেন, ‘আমরা যেভাবে ওয়ানডেতে ভালো খেলছি,  সেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারছি না। এই ফরম্যাটটা আমরা রপ্ত করতে পারছি না। আগামী বছরেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে বিপিএল আয়োজন করা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবারের বিপিএলে ১৪০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। আমি নির্বাচকদের বলব- এই টুর্নামেন্ট থেকে যেন ভালো দুই-একজন ক্রিকেটারকে জাতীয় দলের জন্যে বেছে নেওয়া হয়।’

বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সেটা হয়েছে বিকেল সাড়ে ৫টায়। মঞ্চে আসেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। মাত্র সাত মিনিট নৃত্য পরিবেশনের সুযোগ পান মৌ। এরপরই মঞ্চে উঠে আসেন আইয়ুব বাচ্চু। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে ৬ টা ২০ পর্যন্ত মঞ্চ মাতান আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি।

এলআরবির পর স্টেজে উঠে ব্যান্ডদল চিরকুট। ৩০ মিনিট পারফর্ম করেন তারা। যদিও বিসিবির দেওয়া সিডিউল অনুযায়ী এলআরবির আগে মঞ্চে উঠার কথা ছিল চিরকুটের। সন্ধ্যা ৭টা ১ মিনিটে মঞ্চে আসেন শিল্পী মমতাজ। স্টেজ মাতিয়ে রাখেন এক ঘণ্টা। গুণী এই শিল্পীর বিদায়ের পর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময়ে দুটি আতশবাজি ফোটানো হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর বিদেশি তারকাদের পারফম্যান্স শুরু হয়। প্রথমেই মঞ্চে আসেন জয়প্রিয় শিল্পী কেকে। ৮ টা ১০ মিনিটে কেকে মঞ্চে আসার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস বেড়ে যায় দর্শকদের। মিরপুরের মঞ্চে ৭৮ মিনিট পারফরম্যান্স করেন কেকে। এ সময়ে ১২টি গান পরিবেশন করেন তিনি। কেকের পর মঞ্চে উঠে আসেন বলিউডের হার্টথ্রুব নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। মাত্র পাঁচ মিনিট মঞ্চ মাতিয়ে পুনরায় বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাত পৌনে ১০টায় স্টেজে উঠেন হৃতিক রোশন। ১৫ মিনিট ননস্টপ পারফরম্যান্স করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান হৃতিক। হৃতিকের মঞ্চে উঠার আগে পাঁচ মিনিট লেজার লাইট শো দেখানো হয়। কনসার্টের শেষ প্রান্তে প্রায় আট-দশ মিনিট ধরে মিরপুরের আকাশ রাঙিয়ে দেয় হাজারো আলোর আতশবাজি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ