• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীলেখার মোবাইলে অশ্লীল এসএমএস

শ্রীলেখাবিনোদন ডেস্ক: টালিউডের ছবির সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। গেল বুধবার রাতে যাদবপুর এলাকার বিজয়গড় থেকে অ্যানি সিং ওরফে অনিতা নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। শ্রীলেখার অভিযোগ, মাসখানেক ধরেই একটি নির্দিষ্ট নম্বর থেকে নানারকম অশ্লীল এসএমএস আসছে তার মোবাইলে। এই অভিযোগ জানিয়ে রোববার সোনারপুর থানায় ডায়েরি করেন তিনি। ওই দেশের পুলিশকে তিনি জানান, বারবার বারণ করা সত্ত্বেও এসএমএস আসা বন্ধ হয়নি। সেই এসএমএস-এ কখনও অভিনেত্রীকে চুম্বনের প্রস্তাব, কখনও তার সঙ্গে একান্তে সময় কাটানো, কখনোবা তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা এসএমএস-এ বলা হয়েছে। ওই মহিলার নম্বরটি ব্লক করে দিলেও দিনে ১৫০-২০০টি অশ্লীল এসএমএস করতেন তিনি। আর এতে অত্যন্ত অসম্মানিতবোধ করেছেন অভিনেত্রী। শেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন শ্রীলেখা। শ্রীলেখা জানান, ওই মহিলা প্রথমদিন ভোর সাড়ে পাঁচটায় ফোন করেন। বিষয়টিকে তেমনভাবে  গুরুত্ব দিইনি। কারণ ওই মহিলাকে অন্ধ ভক্তই ভেবেছিলাম। কিন্তু তারপর থেকেই বারবার ফোন করা শুরু করেন ওই মহিলা।  অভিনেত্রীর অভিযোগ পেয়ে, পুলিশ ওই নম্বরটির সূত্র ধরে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে। নম্বরটি টাওয়ার লোকেশন দেখে জানতে পারে বিজয়গড় এলাকা থেকে ওই এসএমএসগুলি করা হচ্ছে। এরপর বুধবার রাতে সেখানে পৌঁছে তাকে সনাক্ত করে পুলিশ। পুলিশের ধারণা ছিল কোনো পুরুষ এই ধরনের আচরণ করছেন। কিন্তু অভিযুক্তর খোঁজে গিয়ে দেখা যায় এক মহিলার মোবাইল থেকে ওই এসএমএসগুলি করা হত। এদিকে পুলিশ দেখছে ওই মহিলাই এই এসএমএসগুলি পাঠিয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ কোন ফাঁদ ফেলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ