• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘যে কোন মুহুর্তে ফাঁসি, প্রস্তুত থাকুন’ : পুলিশ কমিশনার

170860_1ঢাকা: সিএমপি’র সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল। তিনি বলেছেন, ‘যে কোন মুহুর্তে ফাঁসি হয়ে যাবে, সর্বোচ্চ সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। ’

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় জরুরি বৈঠকে পুলিশ কমিশনার এসব কথা বলেন। কুখ্যাত যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে শেষ মুহুর্তের নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এ জরুরি বৈঠক আহ্বান করেন পুলিশ কমিশনার।

বৈঠকে অতিরিক্ত দুই পুলিশ কমিশনার, আটজন উপ-কমিশনার, ১৫ জন অতিরিক্ত উপ কমিশনার, ১৬ জন সহকারি কমিশনার এবং ১৬ থানার ওসি উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রমতে, বৈঠকে সিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার প্রস্তুতিতে কোন ঘাটতি থাকা চলবেনা। যে কোন মুহুর্তে ফাঁসি হবে। সুতরাং সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই মুহুর্ত থেকে সিনিয়র অফিসার থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, ফাঁসি কার্যকরের আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছিল। বৈঠকে বলা হয়েছে, যে কোন মুহুর্তে ফাঁসি কার্যকর হবে। সবাই যেন সর্বোচ্চ সতর্ক থাকেন। সিনিয়র অফিসার থেকে সাধারণ সদস্য পর্যন্ত আমরা সবাই মাঠে থাকব।

সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে শনিবার থেকে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নগরীর ১৬ থানার প্রতিটিতে ২০ জন করে স্পেশাল রায়ট ফোর্সের একটি টিম পাঠানো হয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে নগরী ও জেলায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দুই যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে।

এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর এবং ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকরের র‍ায় দেয়ার পর চট্টগ্রাম জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াত-শিবির।

একাত্তরে চট্টগ্রামের কুখ্যাত ঘাতক সালাহউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ নবম সংসদ নির্বাচনে তিনি ফটিকছড়ি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

নিজ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ লোকজনের কাছে সাকা ছিলেন মূর্তিমান আতংক। ক্যাডার লালন করে অস্ত্রবাজি আর পেশীশক্তির মাধ্যমে দীর্ঘদিন নিজ এলাকার মানুষকে জিম্মি করে রেখেছিলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। সালাহউদ্দিন কাদেরের এই দাপটের খবর গণমাধ্যমে বারবার প্রকাশিত হলেও তিনি কখনোই তাতে পাত্তা দেননি। বরং দম্ভভরে তা প্রত্যাখান করেছিলেন। বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ