• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাট ডাকঘর: দেখার কেউ নেই !

Rajarhat, Kurigram News Pic-22-11-2015-2রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ডাক অফিসটিতে ডাক টিকিট ও ডাক খামের চরম সংকট দেখা দিয়েছে। মনে হচ্ছে যেন এসব দেখার কেউ নেই। প্রতিনিয়ত ডাক অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সরজমিনে দেখা গেছে, ১৯৯৯ ইং তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে উপজেলা ডাকঘরটি দ্বিতলা ভবন বিশিষ্ট নির্মাণ পূর্বক ডাকঘরটি নতুন আঙ্গিকে সেবা কার্যক্রম শুরু করে। ডাকঘরটির নিজস্ব জায়গা ২৫ শতাংশ কাগজ-কলমে থাকলেও বর্তমানে রয়েছে ২৩ শতাংশ। ইতিমধ্যে ২ শতাংশ জমি বে-দখল হয়ে গেছে। পাশাপাশি ভবনটিতে আবাসিক থাকার ব্যবস্থা থাকলেও বর্তমান তা অকেজো হয়ে পড়ে আছে। পোস্ট মাস্টার মো. মোজাম্মেল হোসেন এ প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিকভাবে থাকার ব্যবস্থা আছে এটা ঠিক, কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকা, ল্যাট্রিন ও পানি সরবরাহসহ সবকিছু প্রায় অকেজো হয়ে পড়ায় এখানে বসবাস করা অত্যন্ত কঠিন। তাই কেউ থাকতে চান না। এদিকে সেবা নিতে আসা গ্রাহকরা প্রতিনিয়ত পড়ছেন চরম বিড়ম্বনায়। প্রায়দিন ডাকঘরে ডাকটিকিট ও ডাক খাম সংকট এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাঝে-মধ্যে পার্শ্ববর্তী ডাকঘর থেকে ডাকটিকিট এবং ডাক খাম সরবরাহ করে কোনরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর সেবা কার্যক্রম। এদিকে ২০১৩ সন থেকে ১টাকা, ২ টাকা এবং ৫০ পয়সা মূল্যের ডাকটিকিট সরবরাহ না থাকায় প্রতিনিয়ত চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে কর্তৃপক্ষকে। পাশাপাশি জনবল সংকট তো রয়েছেই। এতে করে অত্র উপজেলার জনসাধারণ ডাক বিভাগের উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। এতে করে প্রতিবছর সরকারের অত্র ডাক অফিস থেকে লাখ-লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি বলে স্বয়ং বর্তমান পোস্ট মাস্টার মোজাম্মেল হক এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজারহাট উপজেলা ডাকঘরটির বিভিন্ন সমস্যার কথা তিনি শুনেছেন এবং বিষয়টি নিয়ে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সবমিলিয়ে রাজারহাট উপজেলা ডাকঘরটির কার্যক্রমে চলছে বর্তমান হ-য-ব-র-ল অবস্থা। কবে এ সমস্যার লাঘব হবে তা জানেন না, স্বয়ং ওই ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ