দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনে ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন ২ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান জানান, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৮৫৬ উপস্থিত ও ১৮১৫ পরীক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিতির হার ছিল ৯৭ ভাগ।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩৬৪ পরীক্ষার্থী উপস্থিত ও ৭৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ ভাগ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
এদিকে পরীক্ষা চলাকলিন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা দিনাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদূর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর উচ্চ দিব্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুরে চলতি বছর জেলায় এবার ৬৪ হাজার ৮০৭ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এএসসি) ৫ হাজার ১৩৬ জন।
জেলার ১৩ উপজেলায় ১৪০টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।