• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গঙ্গাচড়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যালালমনিরহাট : লালমনিরহাটের সীমান্তবর্তি রংপুরের গঙ্গাচড়ায় শরিফ মিয়া(৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের ভারাটে খুনিরা। মঙ্গলবার(২৪নশ্বের) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ মিয়া গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইশোরকুল গ্রামের শহিদার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শরিফ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে সাড়ে ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে একই এলাকার হড্ডু মজিদের ছেলে আব্দুস সালামের সাথে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
ইতিপূর্বে একাধিকবার সালাম স্থানীয় কিলার গ্রুপ রক্তের বাঁধন সংগঠনের মাধ্যমে লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা করার মামলায় রক্তের বাঁধন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম হাজতবাস করেন। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে ২০/৩০ জনের একটি দল দেশী অস্ত্র নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কাশিয়াবাড়ি বাজারের মতিনের চায়ের দোকানে শরিফকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে।
এরপর হামলাকারীরা ওই মামলার স্বাক্ষী মানিকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে সটকে পড়ে।
খবর পেয়ে রাত ১১টার দিকে গঙ্গাচড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, উক্ত রক্তের বাঁধন সংগঠনের ৬০জন সদস্য নিয়ে গঠিত রফিকুলের কিলার গ্রুপ। যাদের ভয়ে সর্বদায় ভিত থাকে এ জনপদ। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রক্তের বাঁধন পারে না এমন কোন কাজ নেই, প্রয়োজন শুধু টাকা।
মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে গঙ্গাচড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিন্নাত আলী জানান, হামলাকারী রক্তের বাঁধন সংগঠনের লোকজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। মৃতদেহ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ