• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ১৫

126538_1চাঁদপুর প্রতিনিধি: জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ার ইটভাটায় ও চাঁদপুরে পৃথক ঘটনায় খাবারে বিষক্রিয়ায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হচ্ছেন- পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার সংলগ্ন মিন্টুর ইটভাটার শ্রমিক সালাউদ্দিন (২২), মাহিন (৩৫), জমসেদ (২৫), মাসুদ (৩৬), কবির হোসেন (৩৩), সোহেল (২৬), বাবুল (৩৪), জুয়েল (২৫), সায়েদ (১৫), সাহিদা বেগম (৩৫) ও তার ছেলে মো. রহমান (৭)।

চাঁদপুর গ্রামের আবদুল মতিন (৭১), তার স্ত্রী আমেনা বেগম (৬০), কবির হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৭) ও ফয়সাল হোসেনের স্ত্রী রেহেনা আক্তার (২১)।

ইটভাটার মালিক মিন্টু বেপারী জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো রাতের খাবার খান। রাত ১১টার পর সবাই বমি করেন ও মাথায় ব্যথা শুরু হয়। পরে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর গ্রামের অসুস্থদের আত্মীয় তাজুল ইসলাম জানান, অসুস্থদের প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলায়েত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থদের চিকিৎসা চলছে। তবে সুস্থ হতে একটু সময় লাগবে।

ধারণা করা হচ্ছে, তারা সবাই খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ