সিসি নিউজ: সিরাজগঞ্জের পাঁচলিয়ায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুইটার দিকে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী এস আর পরিবহনের বাস বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা এ আলম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।
এ ঘটনায় উভয় মহাসড়কের দুই পাশে যানজট লেগে যায়।