• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মতিঝিলে ককটেলসহ ৬ শিবির নেতা আটক

আটকসিসি নিউজ : রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকার একটি বাসা থেকে ছয় শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ১১টি ককটেল বোমা ও বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়।

শনিবার সকালে আটককৃতদের মামলা দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানান মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।

এসআই জানান, গতকাল শুক্রবার বিকেলে ৮৫,আরামবাগের বাড়ির তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে একজন মতিঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি, একজন পল্টন থানা সভাপতি, একজন ৮নম্বর ওয়ার্ড সভাপতি, একজন মুগদা থানা সভাপতি, একজন বায়তুল সম্পাদক এবং বাকিরা অন্যান্য পর্যায়ের নেতা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ১১টি ককটেল বোমা এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের মামলা দেখানো হয়। নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন এমন ধারণা পুলিশের। আজ তাদের আদালতে পাঠানোর কথা জানান এসআই মফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ