মিটুল চৌধুরী : শনিবার দুপুর ১২ ঘটিকায় জলঢাকা মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলিমুর রেজা লায়ন এর সভাপতিত্বে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-সিনিয়র সহ সভাপতি তহিদুল ইসলাম,সাধারণ সসম্পাদক গোলাম জাকারিয়া বাবু,সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ফয়সাল হাসান,সহ সভাপতি অাসাদুজ্জামান,সহ সভাপতি মল্লিকা রানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লাভলু,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুরাম রায়,সহ সাধারণ সম্পাদক সুনিল কুমার রায়, কো-অপট সদস্য-মাজহারুল ইসলাম এবং সমাপনি বক্তব্য রাখেন-নব গঠিত জলঢাকা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অালিমুর রেজা লায়ন। বক্তারা সকলেই একমত পোষন করে বলেন-রাজনীতি যারযার শিক্ষক সমিতি সবার মর্মে স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা,শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেস্টা ও জলঢাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অাব্দুল ওয়াহেদ বাহাদুরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীগনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি যাহার রেজি নং ১৫৩৬ (৯৬)/৯৩ এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস স্বাক্ষরিত,আলিমুর রেজা লায়নকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি তহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ মোহাম্মদ ফয়সাল হাসান, কো-অপট সদস্য ৬ জনসহ ৩০ সদস্য বিশিস্ট গত ২৩ নভেম্বর /১৫ইং কমিটি গঠন করা হয়।