• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পৌর নির্বাচন : চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ

নির্বাচনসিসি নিউজ: আসন্ন পৌরসভা নির্বাচনের আগেই দেশের বিভিন্ন জায়গার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভা নির্বাচনে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংখ্যালঘু ও নারী ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব সামসুল আলম।

ইসির নির্দেশনায় বলা হয়েছে- ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থাসহ সব বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা জোরদার ও একইসঙ্গে তালিকা প্রণয়ন করে চাঁদাবাজ, মাস্তান ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে।

সর্বস্তরের ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। এ উদ্দেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে গৃহীত কার্যকলাপ সম্পর্কে সব শ্রেণির ভোটার, বিশেষ করে সংখ্যালঘু ও নারী ভোটার যেন পূর্ব থেকে নিশ্চিত হতে পারেন, তা উপযুক্ত প্রচারের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

এদিকে পেশী-শক্তির প্রভাব মুক্ত নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। বলা হয়েছে- প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলেন এবং কোনো তিক্ত, উস্কানিমূলক ও ধর্মানুভূতিতে আঘাত করে এমন কার্যকলাপ বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন সে ব্যবস্থা নিতে হবে।

একইসঙ্গে অর্থ, পেশী-শক্তি অথবা স্থানীয় ক্ষমতা দ্বারা কেউ যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন এবং প্রার্থীদের মধ্যে যেন পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে; সে নিশ্চয়তা বিধানের জন্য সংশ্লিষ্ট সব মহলের সহযোগীতা কামনা করতে হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতেও বলেছে ইসি।

অন্যদিকে পুলিশসহ অন্যান্য সহযোগী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলও মাঠে থাকছে। এ সেল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে ইসিকে জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ