• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাপা প্রার্থী জয়নাল

WIN_20151130_130927সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে সৈয়দপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীনকে মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার রাতে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেন মুহম্মদ এরশাদ সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার শেষে জয়নাল আবেদীনকে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ সময় হুসেন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এ দল প্রতিকুল অবস্থাতেও নির্বাচনে গেছে। দলীয় প্রতীকে প্রথম পৌরসভা নির্বাচনকে জাতীয় পার্টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আশা করি, বড় দুই দলের ব্যর্থতায় আমরা ভালো ফল লাভ করতে পারব।’

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতি, সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, জাতীয় পার্টির সংশ্লিষ্ট উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

WIN_20151130_132006আজ সোমবার সৈয়দপুর পৌরসভার জাপার মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন বাংলাদেশ বিমান যোগে সৈয়দপুরে আসেন। এসময় বিমানবন্দরে সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রার্থীকে নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহওে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ