• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে প্রধান শিক্ষক পুত্র প্রক্সি দিতে গিয়ে আটক

আটকরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে রোববার পিএসসি গণিত বিষয়ের পরীক্ষায় নামাভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানীর জ্যৈষ্ঠ পুত্র মিনহাজুল ইসলামের পরিবর্তে তার কনিষ্ঠ পুত্র ও সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর নিয়মিত ছাত্র মাহির শাহরিয়া (১৩) প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম রোববার দুপুরে সিংগারডাবড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কিশামত নাখেন্দা বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলামের পরিবর্তে তার ছোট ভাই মাহির শাহরিয়া পরীক্ষা দিতে গেলে ইউএনও আটক করে। ওইদিন বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম প্রক্সি পরীক্ষার্থী মাহির শাহরিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভীন বলেন, এক ব্যক্তির সাজা দু’বার কিভাবে দিবো, ভবিষ্যতে যেন আর কোন শিক্ষক এসব ঘটনার সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য সকল শিক্ষককে সতর্ক করে ম্যাসেস দেয়া হয়েছে এবং ওই শিক্ষকের উপর তদারকি জোরদার করা হয়েছে। শিক্ষক পুত্রের এহেন অপকর্মের জন্য এলাকা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। উপজেলার সচেতন মহলরা অভিযুক্ত শিক্ষক পুত্র, প্রক্সি পরীক্ষার্থীর পিতাকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষের নিকট। এ যেন বাতির নিচে অন্ধকার। প্রক্সি পরীক্ষার্থী উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির পশ্চিম দেবত্তর এলাকার শিক্ষক গোলাম রব্বানীর পুত্র বলে জানা গেছে।

রাজারহাটে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কুড়িগ্রামের রাজারহাটে সিংগারডাবড়ীহাট জামে মসজিদের বহুতল ভবনের পুনঃ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শুক্রবার  অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাষ্টার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন-মাও. হাবিবুল্লাহ সিদ্দিকী, মাও. আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি এস. এ বাবলু, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জহির উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী এনামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ