• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শেষ

DC-DM Press Conf. Picমাহবুবুল হক খান, দিনাজপুর: সীমান্ত সংশ্লিষ্ট ১৭টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দু’দেশের ঐক্যমতের মধ্য দিয়ে দিনাজপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকালে দিনাজপুর পর্যটন মটেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এবং ভারতের জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিষ্ট্রেট শ্রীমতি পৃথা সরকার যৌথ প্রেস ব্রিফিং এ একথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে ১৭টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সমস্যা সমাধানে দুই দেশের প্রতিনিধিরা ঐক্যমত পোষন করেছেন।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিষ্ট্রেট শ্রীমতি পৃথা সরকার।
দু’দিনব্যাপী এই সম্মেলনে ভারতের ৬ জেলার জেলা ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপার এবং একজন বিএসএফ কর্মকর্তাসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বাংলাদেশের পক্ষে অংশ নেন ৯ জেলার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিজিবি ব্যাটালিয়ন কর্মকর্তাগন।
বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা এবং ভারতের কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুর জেলার মধ্যে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ