• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিঠির উত্তর দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

তারানাঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে । সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেসবুক এ বিষয়ে ফিরতি ই-মেইল পাঠিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ই-মেইলে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছে।

তারানা হালিম বলেন, ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন। চলতি মাসের ৬ বা ৭ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে । তিনি বলেন, ‘তারা (ফেসবুক) আমাদের সঙ্গে বসতে চায়, আমরাও বসবো। তাদের আমন্ত্রণ জানাবো আমরা।’

মন্ত্রণালয় সূত্র জানায়, ই-মেইল পাঠানোর জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। কিন্তু মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখ নির্ধারণ করতে। বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সূত্র আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সবগুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বিশদ আলোচনার প্রস্তাব দিয়ে  সোমবার ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়।

এর আগে চিঠির বিষয়ে তারানা হালিম বলেছিলেন, অনেক কিছুই মানহানিকর মনে করে না ফেসবুক কর্তৃপক্ষ; কোনো বিষয়ে তাদের অভিযোগ জানালে মামলা করে আসতে বলা হয়। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব বিষয় তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় অনেকেই এসব ব্যবহার করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ