• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আ’লীগের মনোনয়ন পেলেন খোকন

10সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী হলেন সৈয়দপুর পৌর আ’লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। দলীয় প্রার্থী মনোনয়নে মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠকে আওয়ামী লীগের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড কর্তৃক ঘোষিত তালিকা সূত্রে এ তথ্য মিলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকটি প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার বা পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করেন।

আওয়ামী লীগের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন রাতে সিসি নিউজকে জানান, দল আমাকে মনোনীত করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে সৈয়দপুর পৌরবাসীসহ বাংলাদেশ আ’লীগ এবং আ’লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সকল নেতাকর্মীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

এ দিকে আ’লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন মনোনীত হওয়ার খবরে দলের নেতাকর্মী ও সমর্থকরা রাতেই মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ