• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

যশোর: বন্দুক যুদ্ধযশোরে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। আহতরা হলেন- এসআই তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল আহত হয়েছেন। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির গোপন খবর পেয়ে পুলিশ গভীর রাতে রহমতপুর এলাকায় অভিযানে যায়। ডাকাত দল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বড় দা, গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ