• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পানিতে তলিয়ে গেছে চেন্নাই

127235_1আন্তর্জাতিক ডেস্ক: পানিতে তলিয়ে গেছে চেন্নাই। ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভারী বৃষ্টিতে পুরোপুরি ভাসছে ভারতের এই রাজ্যটি। লাগাতার বৃষ্টিতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই।

এক সপ্তাহে অবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। তারমধ্যে আগামী দুদিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

পরিস্থিতি যে কী ভীষণ হতে চলেছে, তা ভেবে শঙ্কিত চেন্নাইবাসী। চেন্নাইয়ের বন্যা পরিস্থিতি এতই ঘোরালো যে নামাতে হচ্ছে যুদ্ধ জাহাজ। ত্রাণ ও উদ্ধারে জাহাজ কাজে লাগাবে নৌবাহিনী। বৃহস্পতিবার রাতেই চেন্নাই পৌছবে এই যুদ্ধ জাহাজ।

চেন্নাই শহরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। রাজ্যারে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। পায়ে হেঁটে চলারও কোনো উপায় নেই। রেললাইনে পানি জমায় এ পর্যন্ত ১৩টি ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে চেন্নাই বিমানবন্দরও। রানওয়েতে পানি জমায় সেখানে আটকা পড়েন প্রায় ৪০০ যাত্রী। দুই দিন ধরে চলা অবিরাম বৃষ্টিপাতে চেন্নাইজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চেন্নাই বিমানবন্দরের পরিচালক দীপক শাস্ত্রী জানান, পানি জমার কারণে বিমানের সব ফ্লাইট বন্ধ রয়েছে। পানি না কমা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না।

সূত্র: জিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ