সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় জমি নিয়ে সংঘর্ষে কান্দুরা (৬০) নামে এক ব্যাক্তি মারা গেছে। নিহত কান্দুরা মামুদের বাড়ি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আলোকডিহি গ্রামের চেয়ারম্যান পাড়ায়।
সূত্র মতে, আজ সোমবার দুপুরে জমি মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে কান্দুরা মারা যায়।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।