• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু উদ্ধার

527e181a0d506c6963a65c816bd84af7-SHEMPUR-NIRO1সিসি নিউজ: রাজধানীর শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু নীরবকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে জীবিত না মৃত উদ্ধার করা হয়েছে তা তাৎ​ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে নীরবকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
এর আগে কদমতলী থানা সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকনা না থাকা একটি ম্যানহোলে পড়ে যায় শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে গত বছরের ২৬ ডিসেম্বর ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে জিহাদ নামে একটি শিশু পড়ে গিয়ে মারা যায়। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে জিহাদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে কয়েকজন তরুণের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদের লাশ তুলে আনা হয়।

b0db3c8e520781765eb940621f4749f7-Feni-news-home-minister-- d8c76ea618295bc3d41539a133d68b36-1

02c09bf8d59e322cb3704c94b03d9c81-2


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ