সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার গণসংযোগ করেছেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেলে শহরের আতিয়ার কলোনী এলাকায় ৪নং অবাঙ্গালী ক্যাম্পে উঠোন বৈঠক করেছেন তিনি। এসময় ক্যাম্পের শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোবায়দুর ইসলাম মিন্টু, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রুপা।