• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে ইসকন মন্দিরে হামলা ॥ আহত ২

Dnijpur1449764241দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে  ঘটনা ঘটে। আহত রঞ্জিত চন্দ্র রায় দিনাজপুর জেলার  বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের ভূপতি চন্দ্র রায়ের ছেলে ও মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের ছেলে। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান, রাতে ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃৃত্ত এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ২ জন গুলিব্ধি হয়।
স্থানীয় বাসিন্দা ক্ষীরপ্রসাদ ও প্রত্যক্ষদর্শীরা ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও বোমার বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।
কাহারুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস মেলায় দুর্বৃত্তদের  বোমা হামলায় ৬ জন আহত হয়।
গত ৩০ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলা রানীরবন্দরে দূর্বৃত্তরা বীরেন্দ্র নাথ রায় নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে গুলি করে আহত করে।
এছাড়া গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের বিআরটিসি বাস ডিপোর নিকট দুর্বৃত্তরা গুলি করে ডা. পিয়েরো পিচম নামে এক ইতালীয় নাগরিককে আহত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ