• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা

কাবুলআন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই হামলা চালানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
কাবুলের পুলিশ কর্তৃপক্ষ দূতাবাসে হামলার খবর নিশ্চিত করেছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও দূতাবাসে হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ‘দূতাবাসে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’
কাবুলের কেন্দ্রস্থলের শেরপুর এলাকায় স্পেনের দূতাবাসের অবস্থান। সেখানে আজ সন্ধ্যার দিকে ভয়াবহ গাড়িবোমা চালানো হয়। এরপর ওই এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া যায়। তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, বিদেশি একটি অতিথিশালা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
তবে তালেবানের টার্গেট করা ওই অতিথিশালা স্পেনের দূতাবাসের ভেতরে না বাইরে তা নিশ্চিত হওয়া যায়নি। স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট মারি​য়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে।
সামরিক জোট ন্যাটো জানায়, ন্যাটোর অধীনে স্পেনের নয়জন সেনা আফগানিস্তানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ