• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

আটকগাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মো. হুমায়ন কবীর লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী গ্রাম থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

হুমায়ন কবীর লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ী গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইজার উদ্দিন জানান, হুমায়ন কবীর লিটন চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও তিনটি নাশকতার মামলা রয়েছে। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ