সিসি ডেস্ক: জাপানে নির্মিত Tokyo Bay Aqua-Line টানেল সেতুকে ’পদ্মা সেতু’ বলে চালিয়ে দিয়ে সোশাল মিডিয়ায় ধরা খেলেন আওয়ামী লীগের জুনিয়র মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এনিয়ে ফেসবুকে নেটিজেনদের মধ্য বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনা কতৃক পদ্মা সেতুর পাইলিং কাজ উদ্বোধনের পর মন্ত্রী পলক পদ্মা সেতুর নকশা নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমি জাতির পিতার সন্তান। সব হারিয়ে আমি জনগণের কাজ করছি। আমি দুর্নীতি করি নাই। আমার পরিবারের সদস্যরা দুর্নীতি করে না’ – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরেই ফেসবুকে মিডিয়া কর্মীরা ছবিটিকে জাপানের
Tokyo Bay Aqua-Line টানেল সেতু হিসেবে চিহ্নিত করেন। এর প্রতিক্রিয়া খোদ পলকের ফেসবুক পেজে নানা তির্যক মন্তব্য দেখা যায় ।
মোহাম্মদ অভি লিখেছেন, অপলক সাহেব চুরি আর কাকে বলে? গোজামিল আর কত? জাপানে সুবিখ্যাত “Tokyo Bay Aqua Bridge” কে পদ্মা সেতু বলে চালিয়ে দিবেন আর আমরা সব আবাল হাত তালি দিব তাই না?
সুমন আহসান লিখেছেন, লজ্জা.শরম কি মারাগেলো নাকি পলক সাহেব…? কমেন্ট গুলো পড়ে নেন..। বাংলার জনগন এখনো রং হেডেড হয়নি..জাপানে কোন সেতুর ছবি নিয়ে পদ্মা সেতু বলে চালিয়ে দেওয়ার ধান্দাবাজী ছাড়েন.. মিঃ — মন্ত্রী
মেহেদী হাসান লিখেছেন, বুঝতে হবে প্রযুক্তি মন্ত্রী প্রযুক্তি বুঝে, শুধু বুঝে না কোনটা জাপানী ব্রীজ আর কোনটা পদ্মা সেতু!!
আলমগীর কবির মন্তব্য করেছেন, ভাই, আর কত মানুষকে ধোকা দিবেন? আপনারা ডিজিটাল হতে না পারলেও আমরা কিন্তু ডিজিটাল হয়েগেছি। আপনি যে ছবি পোস্ট করেছেন সেটা কোথা থেকে নেওয়া হয়েছে আপনি বুঝতে না পারলেও কিন্তু আমরা বুঝতে পেরেছি। টোকিওর ব্রিজটারে শেষ পর্যন্ত পদ্মা সেতু বানিয়ে দিলেন। আপনার খুজতে সমস্যা হলে নিচের লিংক টি দেখে নিতে পারেন।
আরেকজন কমেন্ট করেছেন, মন্ত্রী সাহেবের ফডুশপের উপর দক্ষতা খুব কম একটু কাজ করেছে, চলন্ত বাস টা উঠিয়ে দিয়েছে আর একটু কালার ওভারলে করেছে । তয় জাপানি লেখা গুলো উঠিইয়ে ভালোই করেছে, জনাব ভুলে যাবেন না , পাব্লিক এখন আর বোকা নয়
জাপানের মুল সেতুর ছবি click here আলফা ব্রাইট লিখেছেন,
মন্ত্রী মহদাশয় জাপানের Tokyo Bay Aqua line ব্রিজকে আমজনতাকে কেন পদ্মা সেতু বলে খাওয়াতে চাইলেন আল্লাহ্ মালুম। নিচে আসল ব্রিজটির ভিডিও লিংক দেওয়া হলো।