• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের জন্য জাপানের সবচেয়ে বড় ঋণ

128355_1সিসি নিউজ: বিদ্যুৎ, অবকাঠামো, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের ছয় প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ৮৬৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান। জাপানি মুদ্রার হিসেবে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় জাপানি ঋণ বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।

রবিবার এনইসি সম্মেলন কক্ষে জাপান সরকার ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির জেষ্ঠ্য সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাইকার পক্ষে আবাসিক মিকিও হাতায়েদা এ চুক্তিতে সই করেন।

এই ঋণের জন্য বার্ষিক সুদের হার হবে ০.০১ শতাংশ। ঋণ শোধ করতে হবে ৪০ বছরে। ঋণ চুক্তিতে গ্রেপস পিরিয়ড ধরা হয়েছে ১০ বছর; অর্থাৎ, এই সময়ে কিস্তি শোধে সুদ দিতে হবে না।

মেজবাহউদ্দিন অনুষ্ঠানে বলেন, ‘জাপানি এই সহায়তা আমাদের অর্থনীতিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের অনেক বিনিয়োগ দরকার।’

অনুষ্ঠানে উপস্থিত জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘জাপানি মুদ্রার হিসেবে এটাই বাংলাদেশকে দেওয়া জাপানের সবচেয়ে বড় ঋণ সহায়তা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় জাপান সরকার পাঁচ বছরে ছয় বিলিয়ন ডলারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই প্রতিফলন।’

জাইকার সঙ্গে বাংলাদেশ সরকারের ৩৬তম ঋণ এই প্যাকেজের আওতায় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকরণ, ঢাকা-চট্টগ্রাম পাওয়ার গ্রিড শক্তিশালীকরণ, শহুর অঞ্চলে ভবন নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, সেতু উন্নয়ন মাতৃস্বাস্থ্য, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ