• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

সড়ক দুর্ঘটনাদিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল জলিল (৫৫) নামে এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে যশাই-আমবাড়ী সড়কের কুতুবপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিলের বাড়ী পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার কচুয়াপাড়া গ্রামে।

প্রত্য্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল জলিল (৫৫) যশাই-আমবাড়ী সড়ক ধরে পায়ে হেটে আমবাড়ী বাজার যাওয়ার সময় আমবাড়ী থেকে যশাইগামী তেলবাহী একটি ট্যাংক লরি ( মেহেরপুর -ট-০২-০০১০) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্যাংক লরির মালিক ও নিহতের পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় মরদেহ পরিবারের অনুরোধে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ