• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৭

176873_1বান্দরবন: বান্দরবানের লামা উপজেলায় ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার ইয়াংচা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাজিব (৪০), রবিন (৩৫), আফতাব (৫৫) ও আমজাদ (৪৫)। তাদের সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে।

লামা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন বলেন, সকালের দিকে গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের মালামাল নিয়ে একটি ট্রাক লামায় আসছিল।

উক্তস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত হন। আহত হন অন্তত আটজন।

আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি উদ্ধারে কাজ করছে বলেও জানান এসআই রবিউল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ