• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

CTGচট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি হতে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত সোয়া ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত হলেন- মোহাম্মদ সিরাজ উদ্দিন (৩৬) এবং মোহাম্মদ আরাফাত (৩৬)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল অক্সিজেন কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকার ওঁৎ পেতে থাকে। রাত ১১টার দিকে র‌্যাব-৪ নামক একটি কালো পাজেরো গাড়ি এলাকা অতিক্রম করার সময় তাতে তল্লাশি করা হয়। গাড়ির ভেতর প্লাস্টিকের ট্যাপ মোড়ানো অবস্থায় কার্টুনভর্তি ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ গাড়িতে থাকা দুই যুবককে গাড়িসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ