ঢাকা: রাজধানীর মতিঝিলে বলাকা অফিসের সামনে হাজী ম্যানশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসুস্থ হয়ে শাহনেওয়াজ বিন তাবিদ (৬৫) নামের এক চিকিৎসক মারা গেছেন। তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের প্রাক্তন পরিচালক।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।