• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে চক্ষু শিবির অনুষ্ঠিত

chilmari photo-22-12-15চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দিন ব্যাপি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উদ্দিপণ চিলমারী শাখা অফিসে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্দোগ (সংযোগ) কর্মসূচি’র অধিনে ডিএফআইডি অর্থায়নে ও পিকেএসএফ সহযোগীতায় এবং উদ্দীপণ রংপুর উত্তরাঞ্চল চিলমারী শাখার বাস্তবায়নে দিন ব্যাপি এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্য চক্ষু সেবা ও ছানি অপারেশনের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। এসময় উদ্দীপণ প্রধান কার্যালয় সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর হামিমুল হাসান, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম আহবায়ক মমিনুল ইসলাম বাবু, উদ্দীপণ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, এম এল আই উদ্দীপণ রংপুর নজরুল ইসলাম, আই জিএ অফিসার মাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক চিলমারী মোঃ সাহেব আলী, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হেসেন সোহেল প্রমুখ।

chilmari photo--22-12-15স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সোহেল
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ক রিপোর্টিংয়ে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা সংসদ-এর পক্ষ থেকে দাবানল ও মানবজমিন চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেলকে অ্যাওয়ার্ড ও সম্মাননা পত্র দেয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনের ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় সোহেল, আরটিভি’র রিপোর্টার মুক্তা মাহমুদ, এসএটিভি’র মাহমুদুর হকসহ বিভিন্ন গুণীজনকে অ্যাওয়ার্ড ও সম্মাননা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ড. মোশারফ হোসেন, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি বাইজিদ আহম্মেদ খান, স্বেচ্ছাসেবক লীগ মোহাম্মদপুর শাখার সভাপতি লায়ন এমএ লতিফ, সমাজসেবক এটিএম জসিম উদ্দিন, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন প্রমুখ।

chilmari-16-12-15চিলমারীতে এই প্রথম বিজয় দিবস পালন করলো মাদ্রাসা
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এই প্রথম ভিন্নতা নিয়ে মুক্তিযুদ্ধের ও স্বাধীনতা চেতনা বাস্তবায়নে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করলো মাদ্রাসায় ।
বুধবার বিজয় দিবস উপলক্ষে পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ৪৪তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে মাদ্রাসার আয়োজনে দিনভর নানা কর্মসূচী পালন করে। সকাল ৮টায় মাদ্রাসার মাঠে যৌথভাবে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজ্ঞ আইনজীবি বাংলাদেশ সুপ্রিম র্কোট, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ সাবেক আর্মি, মাদ্াসার সুপার আব্দুল আজিজ আকন্দ ও সমাজ সেবক আলহাজ্ব বাবর আলী। এ সময় শান্তির পায়রা উড়িয়ে দেওয়া হয়। এর পরপরই উক্ত মাঠে শিক্ষার্থীদের মাঠ পরিদর্শন, মাদ্রাসা শিক্ষার্থীদের মার্চপাস্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রীয়া প্রতিযোগিতা, আযান, কেরাত ও দেশাত্ববোধক সংগীত প্রীতি ফুটবল ম্যাচে মাদ্রাসা বনাম সুধি একাদশ এবং দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পড়ে বিকালে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এছাড়াও সরকারী ও বে-সরকারী ভাবে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ