• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধ্বংসস্তূপ থেকে ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

chin1450857067আন্তর্জাতিক ডেস্ক : চীনে ভূমিধসের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে । বুধবার ভোরে শেনঝেন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রোববার শেনঝেনের একটি শিল্পপার্কে নির্মাণবর্জ্য র্স্তূপ ধসে প্রায় ৯১ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন কয়েক শ উদ্ধারকর্মী। ঘটনার পরপর বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও এখন পর্যন্ত ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

শেনঝেন জরুরি বিভাগের কর্মকর্তা রাও লিয়াংঝোং জানিয়েছেন, তিয়ান জেমিং নামের ওই ব্যক্তিকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিয়ান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের বাসিন্দা।

চিকিৎসক ড. ওয়াং ইয়িগুও শেনঝেনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জীবিত উদ্ধারকৃত ওই ব্যক্তির গলার আওয়াজ এবং নাড়ি খুবই দুর্বল ছিল। তাকে আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিয়ানকে উদ্ধারের সময় সে উদ্ধারকর্মীদের জানিয়েছে , তার কাছাকাছি আরো একজন মাটি চাপা পড়েছে। পরে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের নিচে তল্লাশি চালান। তবে আটকে পড়া অপর ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ