• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বড়দিন পালনে নানা কর্মসূচি

সৈয়দপুরসিসি নিউজ : খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ শুক্রবার বড়দিন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরের খ্রিষ্টান পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। দিবসটি পালনে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। শহরের ব্যাপিষ্ট ও ক্যাথলিক চার্চ আলোকসজ্জা করা হয়েছে। প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে রাত ৮টা ২০ মিনিটে। রাতে কেক কাটার আয়োজন করা হয়েছে। গির্জার ভেতরে-বাইরে ছাড়াও অনেকের বাড়িতে যিশুর জন্মের ইতিহাস অনুসরণে ‘গোশালা’ তৈরি করা হয়েছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার। সম্প্রদায়ের লোকজন একে অপরের বাড়িতে যাবেন এবং ভালো খাবার খাবেন। নতুন পোষাক পড়ে একে অপরকে শুভেচ্ছা জানাবেন। এছাড়া বড়দিন পালনের জন্য গির্জার পাশাপাশি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, ক্রিসমাস ট্রি, রঙিন বল, জরি ও রঙ-বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। বাঙালিরাও এসব অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সিসি নিউজকে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ