• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাগমারা মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

11সিসি নিউজ: সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা তাদের টুইটে জানিয়েছে, রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

‘ট্র্যাক টেররিজম’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থা জানায়, আইসিস তাদের বার্তায় জানিয়েছে, আবুল ফিদা আল বাঙ্গালি নামে একজন এই হামলা চালিয়েছে। ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইসিসের এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রীনশটও দিয়েছে। আরবীতে লেখা স্ক্রীনশটটির ওপর ক্লিক করলে এর ইংরেজী অনুবাদ দেখা যায় অন্য পাতায়।

এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙ্গালি বিস্ফোরক বেল্ট পড়ে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যূত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তিরিশজনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদের মাঝে গ্রহণ করে নেন।’

উল্লেখ্য, বাগমারায় শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন। নিহত যুবকই বোমা বহন করছিলেন বলে চিকিৎসকরা শনিবার নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিই আসলে ঐ বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে কথিত হামলাকারীর পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি।

অন্যদিকে, জিহাদি সংগঠনগুলোর ওপর নজরদারি করা সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপও একই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ‘সাইট’ এর পরিচালক রিটা কাটজ জানান, এটাই বাংলাদেশে আইএসর প্রথম ‘আত্মঘাতী’ বোমা হামলা। তিনি আত্মঘাতী হামলাকারীর নাম আবু আল ফিদা আল বাঙালি বলে জানান। এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোনো তৎপরতা বাংলাদেশে থাকার কথা অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি, সাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ