• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশীয় চলচ্চিত্রে যাত্রা শুরু রাকার

রাকাবিনোদন ডেস্ক: দেশীয় চলচ্চিত্রে যাত্রা শুরু হলো আরও একজন নতুন নায়িকার। আর এই নতুন নায়িকা হলেন রাকা,পুরো নাম রাকা বিশ্বাস। পরিচালক মিজানুর রহমান শামীমের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণাধীন নতুন ছবি ”মরণ নেশা” এর মধ্য দিয়ে অভিষেক ঘটেছে এই নায়িকার। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন আরেক নবাগত নায়ক সাদনান সামির। এ প্রসঙ্গে রাকা বললেন,”বড় পর্দায় কাজ করার স্বপ্ন আমার অনেকদিনের। ”মরণ নেশা” ছবিটির মধ্য দিয়ে আমি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ অতিক্রম করলাম। আশা করছি আমি আমার অভিনয় আর যোগ্যতা দিয়ে বড় পর্দার দর্শকদের মন জয় করতে পারবো।” জানা গেছে এরইমধ্যে ছবিটির প্রায় অর্ধেক অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজও  খুব শীগ্রই শেষ হয়ে যাবে বলে জানা গেছে। আর সব ঠিক থাকলে আসছে বছরের পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবিটি। কথা প্রসঙ্গে রাকা আরও জানালেন আসছে বছরের ফেব্রুয়ারী থেকে তিনি আরো দুটি ছবিতে কাজ করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ