• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন চমক নিয়ে আসছে ‘রং ওয়ে’ (ভিডিও)

Untitledবিনোদন ডেস্ক: মাসুম রুবেলের চিত্রনাট্য ও পরিচালনায় নতুন চমক নিয়ে আসছে চলচ্চিত্র ‘রং ওয়ে’। চলচ্চিত্রটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জুয়েল জাহুর ও মেহরিন খান সুস্মি। এ আর নিয়াজের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ করেন রাহাত বাপ্পী।

রাকিব মিডিয়াটেকের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক মাসুম রুবেল জানান, ‘ছবিটিতে দর্শকের জন্য একটি ভাল ম্যাসেজ রয়েছে। ছবিটি দর্শক মহলে সাড়া ফেললেই আমাদের স্বার্থকতা।’

চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিমেল যুব সমাজকে পর্ণোগ্রাফির হাত থেকে বাঁচাতে পিজি প্রটেকটর নামক একটি হ্যাকিং সফটওয়্যার তৈরি করে। যা যেকোনো পর্ণ সার্ভারে ইন্সটল করে দিলে ঐ সার্ভারের সকল সাইটে থাকা ভিডিও ২ সেকেন্ডে প্লে ডিউরেশন হয়ে যায়। একটি সার্ভারে তার সফটওয়্যারটি ইন্সটল করে মজা করতে গিয়ে শক্র হয়ে পড়ে আন্তর্জাতিক পর্ণোগ্রাফি চক্রের। ভালোবাসার স্বপ্নপরীর সাথে দেখা করতে গিয়ে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ে হিমেল। এভাবে এগিয়ে যায় ছবিটির গল্প।

ছবিটিতে আরো অভিনয় করেন জাফর শ্রাবণ, রিফাত চৌধুরী, রাহীদ, মনিরাজ, অর্নব, ফারুকসহ আরো অনেকে। ইতিমধ্যে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে ইউটিউবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ