• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খারাপ ফলে জবাবদিহিতা করতে হবে প্রতিষ্ঠানকে

মোস্তাফিজারসিসি নিউজ: যেসব প্রতিষ্ঠান প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় খারাপ ফল করেছে, তাদের জবাবদিহিতা করতে হবে। না হলে শিক্ষার গুণগত মান অর্জন করা যাবে না বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান একথা বলেন। প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীতে এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। আর জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৮.৭৪ শতাংশ, রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯৮.৪১ শতাংশ, বরিশালে ৯৮.৩০ শতাংশ, সিলেটে ৯৬.৭৯ শতাংশ ও রংপুরে ৯৮.৫৬ শতাংশ।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৪.২১ শতাংশ, রাজশাহীতে ৯৭.৮৮ শতাংশ,  খুলনায় ৯৬.২২ শতাংশ,  চট্টগ্রামে ৯৩.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.৮৫ শতাংশ, সিলেটে ৯০.০১ শতাংশ ও রংপুরে ৯৭.২১ শতাংশ। ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ