• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যে শহরে মৃত্যু হলো দণ্ডণীয় অপরাধ…

sellia._._.1_সিসি ডেস্ক: ইতালির একটি ছোট শহর, নাম সেল্লিয়া, পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট শহরটিতে মৃত্যু হলো একটি বড় অপরাধ। সেল্লিয়ার জনসংখ্যা ৫৩৭। অথচ ১৯৬০ সালে সেখানে জনসংখ্যা ছিল ১৩০০। শহরটির বেশিরভাগ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। খবর রয়টার্স।

সেল্লিয়ায় একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুস্থ থাকা শুধুমাত্রই স্বাস্থ্যকর অনুশীলনের ব্যাপার নয়। মৃত্যু হবে স্বাভাবিক, অসুস্থ হয়ে মৃত্যু যেন কোনোভাবেই যেন না হয়। অসুস্থতা যাতে কোনোভাবেই কাউকে গ্রাস করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে।

এই আইনের প্রবর্তনকারী শহরের মেয়র ডেভিড জিকিনেল্লা। তিনি বলেছেন, ‘শহরবাসীদের ক্ষেত্রে অসুস্থ হয়ে মারা যাওয়া একটা দণ্ডনীয় অপরাধ।’ শহরবাসীরা যাতে সুস্থ স্বাভাবিক থাকেন তার জন্যই তিনি এই আইন প্রণয়ন করেছেন। যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন তাদের কাছ থেকে ১০ ইউরো করে স্বাস্থ্য ট্যাক্স নেওয়া হয়। আর যারা অসুস্থ হওয়া সত্ত্বেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেয়া হয়ে থাকে। মেয়র আরও জানান, ‘ট্যাক্স নেওয়ার পর থেকেই ভিড় জমে গেছে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।

তবে শুধু সেল্লিয়ায় নয়, পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে মৃত্যুকে অপরাধ হিসেবে ধরা হয়। এর আগে ফ্রান্স, ব্রাজিল, জাপান এবং স্পেনের বিভিন্ন স্থানে বিভিন্ন কারণের জন্য মৃত্যুকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। এছাড়া খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসে কোনো ধর্মীয় স্থানে মৃত্যুকে অপরাধের সমান বলে ধরা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ