• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলছাত্রকে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

Jhalakatiঝালকাঠি : ঝালকাঠিতে পঞ্চম শ্রেণির ছাত্র শাকিল হোসেনকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। শাকিল হোসেন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শাকিল হোসেন সদর উপজেলার দক্ষিণ মানপাশা গ্রামের মনির হোসেনের ছেলে ও মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শাকিল হোসেনের বাবা মনির হোসেনের জানান, কবুতর চুরি করেছে এমন মিথ্যে অভিযোগে আজ রোববার বেলা ১১ টার দিকে বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ খন্দকার সুপারি গাছের সঙ্গে বেঁধে গাবগাছের লাঠি দিয়ে বেধড়ক পেটায় শাকিলকে। পরে ওই শিশুর চিৎকারে সিরান খন্দকার নামের এক ব্যক্তি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত শাকিল হোসেন বলে, ‘আমাকে ডেকে নিয়ে পিটিয়েছে। পানি খেতে চেয়েছি তাও দেয়নি।’
এ ব্যাপরে অভিযুক্ত সিরাজ  খন্দকার বলেন, শাকিল হোসেন আমার ছয়টি কবুতর চুরি করেছে এজন্য ওকে আমি মেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ