শরীফুল ইসলাম, চাঁদপুর ॥ পররাষ্ট্র মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিদ্যালয় কতৃপক্ষ প্রতিবছর শিক্ষার মান উন্নত করন কল্পে অভিবাকদের নিয়ে এই মা সমাবেম করে থাকেন তার জন্যে বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
সমাবেশে শুধু মা ও শিশুদের ভবিষৎ নিয়ে কথা হবে। আমরা জানি একটি সন্তানকে ছোট থেকে বড় করে তুলতে মায়েদের ভূমিকা কতটুকু। একটি সন্তানকে আদর্শিক বিকশিত করতে মায়ারা কি পরিমাণ শ্রম দিয়ে থাকেন। সন্তান যত বড়ই হোকনা কেন মায়ের কাছে সে সবসময় শিশুর মতই থাকে। সে যখন বড় হয়ে একজন পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে উঠে তখন তার দক্ষতার জন্য তাকে মূল্যায়ন করি। কিন্তু একজন মা হিসেবে তার কাছে সে শিশুই থাকে। শিশুদের মানুষিক ভাবে জোড় না করে বরং তাদের উৎসাহিত করুন।
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবুল বাশারের সভাপতিত্বে ও ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আর শাফির পরিচালনায় মা সমাবেশে উপস্থিত ছিলেন, হাসানআলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফি উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শামছুল হক মন্টু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, স্বর্ণপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।