সিসি নিউজ: নীলফামারীতে পানির বালতিতে পড়ে এক ২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃতু্যু হয়েছে। নিহত শিশুটি হলো, ইয়াসমীন আক্তার। সে পাবনা জেলার সদর উপজেলার কাজীকাটা গ্রামের ইসমাইল হোসেনের একমাত্র সন্তান। শিশুটির পিতা ইসমাইল বেসরকারী সংস্থা ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের চিলাহাটির শাখার কর্মকর্তা। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি কামাতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাসায় ভাড়া থাকত। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তাদের ভাড়া বাসায়।
স্থানীয়রা জানায়, ওই এলাকার তোফাজ্জল হোসেনের বাসায় এক মাস আগে তারা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আজ শনিবার দুপুরে ইসমাইল হোসেন অফিসে যাওয়ার পর তার স্ত্রী শম্পা বেগম বাথরুমের বড় একটি বালতিতে পানি ভর্তি রেখে মেয়েকে ঘরে রেখে বাইরে যান। দেরীতে ঘরে ঢুকে মেয়েকে না দেখে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পরে বাথরুমের পানি ভর্তি বালতিতে মেয়ের পা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডোমার থানার র্ভারপাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন পানিতে পড়ে শিু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।